শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ কখনো গণতন্ত্র আনেনি, নোবেলজয়ী ইরানি নার্গিস মোহাম্মাদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। ছবি: সংগৃহীত

ইরানজুড়ে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও আমেরিকার সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির আলোচিত মানবাধিকারকর্মী ও নোবেল পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধ কখনোই গণতন্ত্র, মানবাধিকার বা স্বাধীনতা বয়ে আনে না—এ কথা আমি নিশ্চিতভাবে জানি।’

নরওয়ের সংবাদপত্র ক্লাসেক্যাম্পেনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাম্মদি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে আমাদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বিশ্বাস করি না, আমেরিকার বোমা ইরানি জনগণকে মুক্তি দিতে পারে।’

নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নার্গিস মোহাম্মদি ইরানের বর্তমান শাসনব্যবস্থার অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত। এ কার্যক্রমের জন্য তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবু তিনি মনে করেন, কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, বরং ইরানিদের নিজেদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমেই দেশে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।

বর্তমান প্রেক্ষাপটে মোহাম্মদির এ বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, ইসরায়েলি হামলার পরপরই আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ধরনের বিবৃতি আন্তর্জাতিক পরিসরে ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নৈতিক অবস্থান প্রতিফলিত করছে বলেও মনে করা হচ্ছে।

ইরানে নারী অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল পান নার্গিস মোহাম্মাদি। সে সময়ও তিনি কারাবন্দী ছিলেন। ফলে নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠান অংশ নিতে পারেননি তিনি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন তার দুই সন্তান। এ সময় তার অনুপস্থিতি বোঝাতে মঞ্চে একটি খালি চেয়ার রাখা হয়।


ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250