মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

গরমে গর্ভবতী নারীরা সুস্থ থাকতে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেকের এই গরমে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জের। বিশেষ করে শিশু, গর্ভবতী ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া জরুরি গ্রীষ্মকালে। গরমে গর্ভবতীরা প্রায়শই অসুস্থ বোধ করেন। তাই গর্ভবতী নারীরা সুস্থ থাকতে কী করবেন? চলুন সে সম্পর্কে জেনে নিই-

 এ সময় ডিহাইড্রেশন বা পানিশূন্যতার সমস্যায় ভোগেন অনেক গর্ভবতীই। তাই এ সময় তাদের উচিত পর্যাপ্ত পানি পান করা। পানি শরীরের তাপমাত্রায় ভারসাম্য রক্ষা করে।

এর পাশাপাশি গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে হবে পুষ্টিকর সব খাবার। গরমে ভাজাপোড়া খাবার খাবেন না। এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়। মনে রাখবেন, গর্ভের শিশুর বিকাশের জন্য মায়ের শরীরের সব অঙ্গ গর্ভকালীন সময়ে অতিরিক্ত কাজ করে।

আরো পড়ুন : তাপদাহে ‘সান অ্যালার্জি’ এড়াবেন যেভাবে

তাই এ সময় খাদ্য হজমের হারও বেড়ে যায়। অতি মেটাবলিক হারের কারণে শরীরে বাড়তি তাপ উৎপন্ন হয়। এ কারণে এমনিতেই গর্ভবতীরা গরম অনুভব করেন বেশি। ফলে পরিবেশের তাপমাত্রার কারণে আরও বেশি গরম লাগে।

গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন হরমোন এর মাত্রায় তারতম্য ঘটে। কিছু কিছু হরমোনের মাত্রা এ সময় বেড়ে যায়, যা শারীরিক তাপমাত্রার তারতম্য ও গরম লাগার জন্য দায়ী।

এ কারণে গর্ভবতী নারীদের এই সময় নিজের যত্ন নিতে হবে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন গর্ভবতী নারী যেন পরিপূর্ণ বিশ্রাম পান ও স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খান। না হলে কম ওজন নিয়ে অনাগত সন্তান জন্ম নিতে পারেম, এমনকি অকাল গর্ভপাতও ঘটতে পারে।

এস/  আই.কে.জে

গর্ভবতী নারী স্বাস্থ্য পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250