মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

অভিনেত্রী রেখার মা দক্ষিণি নায়িকা বিয়ের আগেই দুই সন্তানের জননী, তাকে কতটা চেনেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের যেসব অভিনেত্রী দক্ষিণি সিনেমার মাধ্যমে অভিষেক করেছিলেন, তাদের মধ্যে হেমা মালিনী, রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা ও শ্রীদেবী অন্যতম। কিন্তু এমন একজন অভিনেত্রী আছেন, যিনি শুধু সিনেমার জন্য নয়, ব্যক্তিগত জীবনের কারণেও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি হলেন রেখার মা পুষ্পাবল্লি। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

পুষ্পাবল্লি প্রথম জনপ্রিয়তা অর্জন করেছিলেন ১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করে। এটির জন্য তিনি মাত্র ৩০০ রুপি পারিশ্রমিক পান।

তার হিট ছিল তেলেগু চলচ্চিত্র ‘বালা নাগাম্মা’ (১৯৪২), যেখানে তিনি গুরুত্বপূর্ণ সহায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস মালিনি’-এ তিনি মূল চরিত্রে অভিনয় করেন। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করলেও বক্স অফিসে সাফল্য পায়নি।

পুষ্পাবল্লির জীবন সব সময় সংবাদ শিরোনামে ছিল। সেটা তার সিনেমার ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনের কারণে। ১৯৪০ সালে তিনি বিয়ে করেন কিন্তু ছয় বছরের মাথায় দাম্পত্য জীবন কঠিন হয়ে ওঠে। স্বামীকে ছেড়ে আলাদা জীবনযাপন শুরু করেন।

এরপর তার জীবন ঘুরে দাঁড়ায় ‘মিস মালিনি’ ছবিতে নবাগত অভিনেতা জেমিনি গণেশনের সঙ্গে কাজ করার মাধ্যমে। পুষ্পাবল্লি ও গণেশন একে অপরের প্রেমে পড়েন, যদিও উভয়েই তখন অন্য কারও সঙ্গে বিবাহিত ছিলেন।

জেমিনি গণেশন কখনো পুষ্পাবল্লিকে বৈধ স্ত্রীর মর্যাদা দেননি। তবু পুষ্পাবল্লি তার পুরো জীবন কাটান গণেশনের সঙ্গী হিসেবে। তাদের দুই কন্যা—বড় কন্যা হলেন বলিউড অভিনেত্রী রেখা এবং ছোট কন্যা রাধা, যিনি পরবর্তী সময় আমেরিকায় বসতি গড়েছেন।

পুষ্পাবল্লি ১৯৯১ সালে মারা যান। বেশির ভাগ চলচ্চিত্রে তিনি সহায়ক চরিত্রে অভিনয় করেছিলেন, কিছু নির্বাচিত ছবিতে প্রধান চরিত্রে। কিন্তু তার কন্যা রেখা, যিনি পুষ্পাবল্লির ইচ্ছামতোই চলচ্চিত্রে নাম লেখান, পরবর্তী সময় বলিউডের এক বড় নাম হয়ে ওঠেন। রেখা মাত্র ১২ বছর বয়সে তেলেগু চলচ্চিত্র ‘রঙুলা রত্নম’-এ অভিষেক করেন।

১৫ বছর বয়সে রেখা কাজ করেন তার প্রথম বলিউড চলচ্চিত্র ‘অঞ্জনা সফর’, যা পরে ‘দো শিকারি’ নামে পরিচিতি পায়। পুষ্পাবল্লির মতো রেখার জীবনও ছিল ঘটনাবহুল—তার স্বামী দিল্লির ব্যবসায়ী মুকেশ আগারওয়াল, বিয়ের এক বছরের কম সময়ের মধ্যে মারা যান।

রেখা বলিউড অভিনেত্রী দক্ষিণী নায়িকা পুষ্পাবল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250