রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

অস্বস্তিকর চুম্বনের দৃশ্য নিয়ে বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, নতুন গথিক হরর সিনেমা ‘দ্য ড্রেডফুল’-এ সহ–অভিনেতা কিট হ্যারিংটনের সঙ্গে চুম্বনের দৃশ্য শুট করা ছিল তার জীবনের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা। দৃশ্যটিকে ‘বীভৎস’ বলেও উল্লেখ করেন তিনি। খবর ভ্যারাইটির।

গত বৃহস্পতিবার (১৪ই আগস্ট) মার্কিন টকশো ‘লেট নাইট উইথ সেথ মায়ার্স’-এ হাজির হয়ে সোফি বলেন, সিনেমাটির প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে তিনি নিজেই পরিচালক-চিত্রনাট্যকার নাটাশা কারমানিকে কিট হ্যারিংটনের নাম প্রস্তাব করেছিলেন। তার ভাষায়, ‘আমার কাছে কিটই ছিল নিখুঁত পছন্দ।’

চুম্বনের দৃশ্য নিয়ে এমনিতে সোফির সমস্যা নেই। তবে সমস্যার সূত্রপাত হয় অন্য জায়গায়। আট মৌসুমজুড়ে ‘গেম অব থ্রোনস’-এ তারা অভিনয় করেছেন ভাইবোন—সানসা স্টার্ক আর জন স্নোর চরিত্রে। সিরিজটি ২০১৯ সালে শেষ হলেও, তাদের মধ্যে সেই ভাইবোনসুলভ সম্পর্ক আজও অটুট।

সোফি জানান, কিট চিত্রনাট্য হাতে পেয়েই তাকে মেসেজ করেছিলেন, ‘হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু ব্যাপারটা ভীষণ অদ্ভুত হবে।’ প্রথমে কিছুই বুঝতে না পেরে পরে তিনি চোখ রাখেন চিত্রনাট্যে—যেখানে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের কথা লেখা ছিল। সোফি বলেন তখনই মনে হয়, ‘ওহ, এ তো আমার ভাই!’

তবু চিত্রনাট্য এতটাই শক্তিশালী ছিল যে তারা দুজনেই রাজি হয়ে যান। কিন্তু শুটিং সেটে গিয়ে প্রথম চুম্বনের দৃশ্যের সময় দুজনেরই অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। সোফির কথায়, ‘আমাদের দুজনেরই বমি পাচ্ছিল। সত্যিই এটা ভীষণ বীভৎস ছিল। সবচেয়ে বাজে অভিজ্ঞতা।’

১৫শ শতকের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ড্রেডফুল’ ছবিতে দেখা যায় অ্যান (সোফি টার্নার) ও তার শাশুড়ি মোরউইন একসঙ্গে থাকেন। হঠাৎ তাদের অতীতের এক ব্যক্তি ফিরে আসে, আর সেখান থেকেই অ্যানের জীবনে নেমে আসে বিপর্যয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মার্সিয়া গে হার্ডেন, লরেন্স ও’ফুয়ারাইন ও জোনাথন হাওয়ার্ড। এখনো ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

জে.এস/

হলিউড অভিনেত্রী সোফি টার্নার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250