রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, অগ্রসর হবে কোনদিকে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় সোমবার (১১ই নভেম্বর) রাতে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দেওয়া হয়েছে। যদিও এরইমধ্যে কয়েক ঘণ্টা সময় পার হয়েছে।

আরো পড়ুন : দরজায় কড়া নাড়ছে শীত, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (১২ই নভেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এস/ আই.কে.জে/


বঙ্গোপসাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250