শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

অর্থ উপদেষ্টার নামে ভুয়া ভিডিও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচারের কাজে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া ভিডিও, নিউজ প্রচার করছে। ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ধারণা করা হচ্ছে, ভিডিওটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস দেওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে বলে মনে করে মন্ত্রণালয়।

জানা গেছে,অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ ধরনের ভুয়া ভিডিও বা সংবাদে বিভ্রান্ত না হয়ে বরং এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যাচাই-বাছাই না করে ও নিশ্চিত না হয়ে কেউ যাতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করে, এ জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভিডিওর লিংকটি বন্ধ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে বিটিআরসি তা বন্ধ করেছে।

জে.এস/

সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250