বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

দীঘির বিয়ে দেখা যাবে সিনেমা হলে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কয়েক মাস আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির হাতে বিয়ের কার্ড দেখে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। জল্পনা ওঠে, বিয়ে করছেন দীঘি! পরে জানা যায়, আদতে সেই বিয়ের কার্ডটি ছিল ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ ওয়েবফিল্মের প্রচারণা। এবার নতুন খবর, রেজাউর রহমান পরিচালিত সেই ওয়েবফিল্মটি এবার আসছে বড় পর্দায়; সেখানে দেখা যাবে দীঘির বিয়ে।

জানা গেছে, ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। সেখানে লাল শাড়িতে, ব্রাইডাল লুকে, বউ হয়ে ধরা দেবেন দীঘি। 

সম্প্রতি চরকির ফেসবুক পেজে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’র একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্লাটফর্মটি। সেখানে এক বিয়ের অনুষ্ঠানের আবহে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সারকে। পোস্টারে লেখা, ‘শীঘ্রই আসছে প্রেক্ষাগৃহে’।

পোস্টারে দীঘিকে লাল শাড়িতে দেখে ও শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। এখন শুধু দর্শকেরা ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন- তা বলা বাহুল্য।

এদিকে গত ১৮ই জুলাই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছবিটি জমা পড়েছে বলেও খবর।

‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।

ওআ/কেবি

দীঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250