বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী *** গভীর রাতে হাসপাতালে ইমরান, ক্ষুব্ধ স্বজনেরা *** যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘নাগালের’ মধ্যেই, ‘কূটনীতিতেই অগ্রাধিকার’ ট্রাম্পের *** বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী *** আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী *** বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর *** গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও *** ব্যক্তিগতভাবে ড. ইউনূসের বিচার চান না সাংবাদিক মাহবুব কামাল *** আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি গণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা  আদায় করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা' বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ (একশ দশ) টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে এক ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ (পাঁচশত পঁচানব্বই) টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূলা ২৪৭৫ (দুই হাজার চারশত পঁচাত্তর) টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০৫ (দুই হাজার আটশত পাঁচ) টাকা ফিতরা প্রদান করতে হবে।

দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।

মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদানুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

জে.এস/

ফিতরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

গভীর রাতে হাসপাতালে ইমরান, ক্ষুব্ধ স্বজনেরা

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘নাগালের’ মধ্যেই, ‘কূটনীতিতেই অগ্রাধিকার’ ট্রাম্পের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250