বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী *** আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি *** সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের *** একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি *** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী *** গভীর রাতে হাসপাতালে ইমরান, ক্ষুব্ধ স্বজনেরা *** যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘নাগালের’ মধ্যেই, ‘কূটনীতিতেই অগ্রাধিকার’ ট্রাম্পের *** বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী

গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নতুন একজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে এমন খবর শোনার পরপরই বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে বেরিয়ে যান।

এদিকে আহসান এইচ মনসুর হঠাৎ বের হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ভেতরে হট্টগোল করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা।

তারা ‘মব’ সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন, ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়। অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটির আঙুল উঁচিয়ে আহসান উল্লাহকে শাসাতে দেখা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

আহসান এইচ মনসুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250