সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

ভারত ও পাকিস্তানের উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ প্রস্তাব দেন। গত রোববার (৪ঠা মে) তার সঙ্গে কথা বলেন লাভরভ।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুজনের ফোনালাপের বিষয়ে বলা হয়, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

এ ছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগাম এলাকায় গত ২২শে এপ্রিল সংঘটিত হামলার জেরে যে সংকট তৈরি হয়েছে, তার রাজনৈতিক সমাধানের ব্যাপারে ভারত ও পাকিস্তান যদি আগ্রহী হয়, তাহলে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে।

গত শুক্রবার (২রা মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার ঠিক দুই দিন পর ইসহাক দারের সঙ্গে লাভরভের এ ফোনালাপটি হয়। জয়শঙ্করের সঙ্গে আলাপকালেও দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি।

জানা যায়, কয়েক দশক ধরে ভারতে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে অবস্থান ধরে রেখেছে রাশিয়া। সোভিয়েত যুগ থেকেই মস্কো ও নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

আরএইচ/

রাশিয়া সের্গেই লাভরভ ভারত ও পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250