শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

আমাদের সংসারে ঝগড়া হয়েছে, প্রেম হয়েছে : মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের এক বছর পূর্ণ হলো গতকাল ১২ই জানুয়ারি। সংবাদমাধ্যমকে তিনি জানান, স্বামী চিত্রনাট্যকার লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে এক বসন্ত কখনও ভালো গেছে, কখনও খারাপ কেটেছে। হয়েছে ঝগড়া, কথা কাটাকাটিও।

অভিনেত্রী বলেন, ‘বিয়ের এক বছর কখনও খুব ভালো গেছে, কখনও খুব খারাপ। আমরা অভিনয়শিল্পীর পরে একটা সাধারণ মানুষ। অন্য দশটা পরিবারে যা হয়, তা–ই হয়েছে আমাদের সংসারে। আমাদের সংসারে ঝগড়া, কথা–কাটাকাটি হয়েছে। আবার রাগ ভাঙলে প্রেম করেছি। এভাবে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বেড়েছে। সুযোগ পেলেই আমরা গেছি ঘুরতে।’

আরও পড়ুন: কার সঙ্গে প্রেম করছেন করণ জোহর?

দিন শেষে ভালো আছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমরা ভালো আছি—দিন শেষে এটা বলতে পারি। এটাও শিখেছি, জীবনে খুব বেশি কিছু দরকার নেই। ভালো থাকাটাই সবার আগে দরকার। যে কারণে ধৈর্য ধরা অবশ্যই শিখতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই আমরা জীবন শুরু করেছিলাম। এখনো সেই সম্পর্কই রয়েছে। কোনো অপ্রাপ্তি থাকলে সেটাকে আমরা ভালো থাকার জন্য কাভার আপ করার চেষ্টা করেছি।’

গেল বছরের শেষে মুক্তি পেয়েছে মৌসুমীর ‘নয়া মানুষ’। সুজলা চরিত্রে দেখা গেছে তাকে। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। 

এসি/ আইকেজে

মৌসুমী হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250