রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

আমির খানের সঙ্গে একমত নন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রায় সব সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রেক্ষাগৃহের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। দিন যত গড়াচ্ছে, ওটিটির সম্ভাবনা তত বাড়ছে। সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে যেতে আগ্রহ হারাচ্ছে দর্শকেরা। তার চেয়ে বরং বাড়িতে শুয়ে-বসে ওটিটিতে সিনেমাটি উপভোগ করতেই বেশি স্বচ্ছন্দ তারা। এতে সিনেমার ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে মত আমির খানের। তাই একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির কত দিন পর সেটি ওটিটিতে আসবে, এ বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়া উচিত বলে মনে করেন আমির।

বর্তমানে বেশির ভাগ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহ পর ওটিটিতে আসে। তবে আমিরের মতে, প্রেক্ষাগৃহে মুক্তির কমপক্ষে ছয় মাস পর সেটি ওটিটিতে দেখানো উচিত। এতে ওটিটির অপেক্ষায় না থেকে প্রেক্ষাগৃহে যাওয়ার প্রতি উৎসাহী হবে দর্শক। তবে আমিরের এ মন্তব্যের সঙ্গে একমত নন অক্ষয় কুমার। তার মতে, এ সময়সীমা কম হলেই বরং সেটা সবার জন্য ভালো।

এবিপি লাইভের সঙ্গে আলাপকালে অক্ষয় জানান, ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক টাকা খরচ করে সিনেমার ডিজিটাল রাইটস কেনে, তাদের প্রতিও ন্যায়সংগত আচরণ করা উচিত। অক্ষয় বলেন, ‘আমার মনে হয়, তিন মাসের ব্যবধান ঠিক আছে। কোনো সিনেমা মুক্তির তিন মাস পর সেটি ওটিটিতে এলেই ভালো। ছয় মাস পর মুক্তি দিলে সেটা অনেক দেরি হয়ে যায়। ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে ডিজিটাল স্বত্ব বাবদ অনেক টাকা নেন প্রযোজক। তাই ওটিটিগুলোরও লাভের মুখ দেখা উচিত।’

অক্ষয় মনে করেন, করোনা মহামারির আগের সময়ে যে মডেলে বিনোদন ইন্ডাস্ট্রি চলত, এখন সেই মডেলে ফিরে যাওয়া উচিত। তখন প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে এতটা দ্বন্দ্ব ছিল না। বরং সহাবস্থান ছিল। অক্ষয় বলেন, ‘ডিজিটাল স্বত্ব বিক্রি করে প্রযোজকেরা তো বেশ আনন্দ নিয়েই ওটিটি প্ল্যাটফর্মের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। তাহলে কেন বলে যে ওটিটির কারণে সিনেমা চলছে না? আমার মনে হয়, আমরা হয়তো সঠিক সিনেমাটি বানাতে পারছি না।’

অক্ষয় কুমার নিজেও প্রচুর ওটিটি কনটেন্ট দেখেন। শুধু বিনোদনের জন্য নয়, নিজের প্রজেক্টের জন্য নতুন মুখ খুঁজতে ওটিটি কনটেন্টের ওপর ভরসা রাখেন তিনি। অন্যদিকে, আমির খান ওটিটির প্রতি খানিকটা বিরক্তই বলা চলে। নিজের সর্বশেষ সিনেমা ‘সিতারে জমিন পার’ ওটিটিতে না দিয়ে মুক্তি দিয়েছেন ইউটিউবে। ভবিষ্যতেও এ পদ্ধতি অনুসরণ করার ইচ্ছা আমিরের।

জে.এস/

বলিউড অক্ষয় কুমার আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250