সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে মেকাপ রুমে বোরকা রাখেন রচনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আর দশজনের মতো তারকাদেরও একটা স্বাভাবিক জীবন আছে। তাদের সংসার বা পরিবারও দেখাশোনা করতে হয়। কোনো না কোনো কাজে বাইরে লোকসম্মুখেও বের হতে হয়। ব্যতিক্রম নন ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ রচনা ব্যানার্জিও। ছেলেকে নিজের মতো করে মানুষ করছেন তিনি। মায়ের সঙ্গে থাকায় হাজার ব্যস্ততার মাঝেও ছেলের লেখাপড়া নিয়ে বেশ সতর্ক থাকেন রচনা।

জানা গেছে, রচনা তার মেকাপ রুমে সবসময় একটি বোরকা রাখেন। সেই বোরকা পরে একটি বিশেষ কাজ করেন এই অভিনেত্রী। সেই বিশেষ কাজটা কী তা এক টিভি শো তে ফাঁস করে দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তা নিয়ে যদিও বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন রচনা।

ওই টিভি শোতে সুদীপা বলে ওঠেন, রচনার ঘরে সব সময় একটা বোরকা ঝুলে। সেই বোরকা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম ঠিক কী কারণে বোরকাটি ঝুলছে। তারপর মেকআপ আর্টিস্ট জানিয়েছিল আসল কাহিনি।

অভিনেত্রী যেন অবাধে সকলের সামনে আসতে চলাফেরা করতে পারেন, সে কারণেই রচনার মেকআপ রুমে বোরকাটি রাখা থাকে। পথেঘাটে তাকে যেন কেউ চিনতে না পারেন সে জন্য বোরকাই অভিনেত্রীর ভরসা।

আরো পড়ুন: সেদিনের কান্না বাস্তব হয়ে উঠেছিল ফরীদির জন্য : ডলি জহুর

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ রচনা ব্যানার্জি। তার সঞ্চালনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’ নামে একটি বাংলা টিভি শো। ভারতে এবারের লোকসভা নির্বাচনে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। 

১৯৯২ সালে ন্যাশনাল গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অভিনেত্রী। এরপর ১৯৯৪ সালে পরিচালক সুখেন দাসের প্রথম সিনেমা ‘দান প্রতিদান’-এর মাধ্যমে এই অঙ্গনে প্রথম পা রাখেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া বলিউডি সিনেমা ‘সুর্য্যবংশম’-এ অমিতাভ বচ্চনের সঙ্গেও দেখা গেছে তাকে। মোট ৩৫টি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রীকে বর্তমানে শুধু টিভি শোতেই দেখা যায়।

এসি/ আই.কে.জে/

বোরকা রচনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250