রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছিলেন নৌযান শ্রমিকরা। 

শনিবার (২৮শে ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এ ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শ আ মাহফুজ উল আলম মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌযান শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে যে ধর্মঘট করেন তা স্থগিত করেছেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউছুফ। পরে তিনি আশ্বাস দেন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ মামলাটি ভালোভাবে তদন্ত করে নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে। আর এ আশ্বাসেই নৌযান শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা কর্মবিরতি স্থগিত করেছি এবং কিছু আশ্বাস পেয়েছি। তা কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে নজর রাখব। এখন থেকে জাহাজ চলাচল এবং লোডিং-আনলোডিং চলবে।

এর আগে শুক্রবার (২৭শে ডিসেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া ধর্মঘটের দ্বিতীয় দিন বিকেলে জাহাজে সাত শ্রমিককে হত্যা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতার, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত জুয়েলের উন্নত চিকিৎসা, চাঁদাবাজি বন্ধ এবং নৌপথের শ্রমিকদের নিরাপত্তার দাবিতে চাঁদপুরে সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে নৌ ফেডারেশনের কয়েকশ নেতাকর্মী।

আই.কে.জে/  

নৌযান শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250