রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

কাজ পাচ্ছেন না শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিয়মিত কাজ পাচ্ছেন না—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রীর বাবা, বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া। 

তিনি বলেছেন, তার মেয়ে আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের তুলনায় পারিশ্রমিকের দিক থেকে অনেক এগিয়ে আছেন। শক্তি কাপুর সাংবাদিকদের জানান, “শ্রদ্ধা কম ছবিতে কাজ করে, তবে যেটি করে সেটিই যেন সেরা হয়—এই দিকেই ওর মনোযোগ। পারিশ্রমিকের দিক থেকেও ও আলিয়া বা অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেয়। কী বলছেন? ও কাজ পাচ্ছে না?”

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবির ধরন ও বাজেটের ওপর নির্ভর করে শ্রদ্ধা কাপুর প্রতি সিনেমায় গড়ে ৭ থেকে ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর জন্য তিনি প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।

মেয়ের ব্যক্তিত্ব নিয়েও শক্তি কাপুর বলেন, ‘শ্রদ্ধা খুবই জেদি এবং নিজের নীতিতে অটল। কিছু নির্দিষ্ট মূল্যবোধ আছে, যেগুলো খুব কড়াভাবে অনুসরণ করে। আমাদের সম্পর্কটা বন্ধুর মতো—কখনো ঝগড়া হয়, আবার কখনো সিনেমা নিয়ে আলোচনা করি।’ তিনি গর্বের সুরে যোগ করেন, ‘আমি সত্যিই ওর জন্য গর্বিত। ও খুব ভালো অভিনয় করে।'

‘স্ত্রী ২’-এর বক্স অফিস সাফল্যের পর শ্রদ্ধার প্রতি দর্শক ও প্রযোজকদের আগ্রহ এখনো তুঙ্গে রয়েছে।

জে.এস/

শ্রদ্ধা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250