রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

আপাতত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিরাপদ, যথাযথ ও বিচক্ষণতার সঙ্গে’ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা শাসন করবে। নজিরবিহীন আগ্রাসন চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নেওয়ার কয়েকঘণ্টা করা শনিবার (৩রা জানুয়ারি) মার–এ লাগোতে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অংশীদারত্ব’ দেশটির জনগণকে ‘সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ’ করে তুলবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলাবাসীরাও ‘অত্যন্ত খুশি’ হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা আর কষ্ট ভোগ করবে না।’ খবর ফক্স নিউজের।

নিকোলা মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ আখ্যা দেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, মাদুরোর শাসনামলেই যুক্তরাষ্ট্রে ‘ভয়াবহ পরিমাণে প্রাণঘাতী অবৈধ মাদক’ প্রবেশ করেছে। তিনি আরও দাবি করেন, মাদুরো কার্টেল দে লোস সোলেস নামের মাদকচক্র তদারকি করেছেন।

তবে এর আগে মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মাদুরো জোরালোভাবে অস্বীকার করেছেন। ট্রাম্প আরও বলেন, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে একটি জাহাজে করে নিউইয়র্কের পথে রয়েছেন। তাদের বিষয়ে নিউইয়র্ক ও মায়ামির মধ্যে ‘শিগগিরই সিদ্ধান্ত’ হবে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250