শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

আগামীকাল মাঠে নামবেন সালমান ভক্তরা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

সম্প্রতি সালমান শাহের পরিবার তার মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। আরও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে।

হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন সালমান শাহের ভক্তরা। আগামীকাল ১লা নভেম্বর, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারাদেশের সালমান ভক্তেরা।

এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও তার পরিবার এবং ভক্তরা সবসময়ই বলে আসছেন, এটি একটি পরিকল্পিত হত্যা।

জে.এস/

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250