শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বিমার ২৫ লাখ টাকা নিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

ভারতে জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বিমা কোম্পানির কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, লখনউ পুলিশ এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আনে। সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির নামে থানায় অভিযোগ করেন।

তার দাবি, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালের ডিসেম্বরে ২৫ লাখ টাকার বিমা করেছিলেন।  ২০২৩ সালের ২১শে এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী ওই বিমা কোম্পানির কাছে দাবি করেন, ৯ই এপ্রিল তার স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বিমার ২৫ লাখ টাকা চান। প্রয়োজনীয় নথি হিসেবে রবির মৃত্যুর নিবন্ধনপত্রও জমা দেন কেশরী।

তথ্য যাচাইয়ের পর তার দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। তবে পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, কেশরীর দাবি পুরোটাই অসত্য। তার স্বামী বেঁচে আছেন।

তার পরেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর শঙ্কর এবং কেশরী দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ঠা নভেম্বর) তাদের থানায় নিয়ে যাওয়া হয়। জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করেন ওই দম্পতি।

জে.এস/

ভারত বিমা কোম্পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250