শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

দাবি মানা হয়নি, পরবর্তী কর্মসূচি নিয়ে আজ সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৮ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা পার হলেও শরিফ ওসমান হাদির পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করাসহ দুই দফা দাবির এক দফাও মানা হয়নি বলে উল্লেখ করেছে ইনকিলাব মঞ্চ। এর পরিপ্রেক্ষিতে মঞ্চের পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ সোমবার (২২শে ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন হবে। গতকাল রোববার রাত নয়টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানানো হয়। সেখানে হাদি হত্যা নিয়ে বিভিন্ন পদক্ষেপ ও তথ্য তুলে ধরা হয়। সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের সংবাদ সম্মেলন করে থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তবে রোববারের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি—দুজনের কেউই উপস্থিত ছিলেন না। কথা বলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা।

ওই সংবাদ সম্মেলনের পর রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারী (খোদা বখস) সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।

অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে ‘তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ’ দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। এর পরিপ্রেক্ষিতে আগামী কর্মসূচি ও দাবি নিয়ে আজ দুপুর ১২টায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছে তারা।

জে.এস/

ইনকিলাব মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250