রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ইসরায়েলে বোমার চালান স্থগিত আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন আশঙ্কায় গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান স্থগিত করেছে আমেরিকা।   

মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে যে,বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ছিল ১ কোটি ৮০ লাখ ২ হাজার পাউন্ড (৯০৭ কিলোগ্রাম) ও ১৭ লাখ ৫০০ পাউন্ড ওজনের বোমা। এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি।

আরো পড়ুন: আমিরাতে গাড়ির ভেতর শিশুর মৃত্যু,বাবার উদারতায় ক্ষমা পেলেন বাংলাদেশি চালক

এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো।

সূত্র:বিবিসি

এইচআ/ 


ইসরায়েল বোমার চালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250