বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা

তফশিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

তফশিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে চলছে তল্লাশি ও বসানো হয়েছে ব্যারিকেড। এ ছাড়া চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। চলাচলও সীমিত করা হয়েছে।

তফশিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে। এ ছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250