মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

টালিউডের ‘রক্তবীজ ২’ সিনেমায় শেখ হাসিনার চরিত্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

‘রক্তবীজ ২’ সিনেমার টিজারে শেখ হাসিনার চরিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’। এ সিনেমায় কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। আজ বুধবার (২৩শে জুলাই) মুক্তি পেয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। এতে এক ঝলক দেখা গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র। খবর সংবাদ প্রতিদিনের।

এ চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তার অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে সেটাই বোঝা যাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ প্রডাকশন হাউস। রক্তবীজ ২ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চমক হিসেবেই রাখতে চান নির্মাতারা। তবে কিছুটা খোলাসা করেছেন সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যকার জিনিয়া সেন। তিনি জানিয়েছেন, এতে সীমা বিশ্বাস অভিনীত চরিত্রটিকে দেখানো হয়েছে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল রক্তবীজ সিনেমার প্রথম ভাগ। তাতে ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণের ঘটনা দেখানো হয়েছিল। বাংলাদেশের একটি জঙ্গী গোষ্ঠী ওই হামলায় জড়িত ছিল বলে জানানো হয়েছিল। রক্তবীজ ২ সিনেমাতেও আছে জঙ্গীবাদ ইস্যু। আর সে ইস্যুতেই টানা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সিনেমাটির পোস্টার, ফার্স্ট লুক আর মোশন পোস্টারেও ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি জ্বলজ্বল করছে বাংলাদেশের মানচিত্র।

রক্তবীজ ২ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, কাঞ্চন মল্লিক প্রমুখ।

জে.এস/

শেখ হাসিনা সিনেমা টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250