মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

আমার বিনোদিনী ইতিহাস গড়ল : দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

টলিউডের পাওয়ার কাপল রুক্মিণী মৈত্র ও দেব। এদিকে বড় পর্দায় নটী বিনোদিনীর জীবনী নিয়ে রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে।  সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন চর্চা করে এই চরিত্র তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন। 

একই সঙ্গে তিনি ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছিলেন যাতে নটী বিনোদিনীর স্মৃতিধন্য স্টার থিয়েটারের নাম বদলে তার নামে রাখা যায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন।

এরপরই এই সুখবর প্রকাশ্যে আসতেই রুক্মিণী সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে লেখেন, ‘অনেক ধন্যবাদ। আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি। আমি দিদির (মমতার) কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন। আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকব।’

আরো পড়ুন : যার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

রুক্মিণী মৈত্রর এই টুইট রিটুইট করেন দেব। প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লেখেন, ‘খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। আমার বিনোদিনী ইতিহাস গড়ল।’

এদিন দেবের এই টুইট আবার রিটুইট করেন রুক্মিণী মৈত্র। তিনি তার পোস্টে লেখেন, ‘ধন্যবাদ দেব আমার উপর সবসময় বিশ্বাস রাখার জন্য।’

প্রসঙ্গত, ২৩শে জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটি পরিচালনা করেছেন রাম কমল মুখার্জি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।

এস/ আই.কে.জে/

রুক্মিণী মৈত্র ও দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250