রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

শাকিবের জন্য পাত্রী খুঁজছেন তার পরিবার!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শাকিবকে নিয়ে অপু-বুবলীর কলকাকলি যেন আরো বেড়েছে। দুইজনই নিয়মিত শাকিবকে নিয়ে ঝগড়ায় থাকেন। বাচ্চাদের সামনে রেখে দুজনই শাকিবের প্রসঙ্গ এনে নানা কথা বলেন। শাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক (শাকিবের ভাষ্যমতে) এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনও কখনও।

তবে এতে বিরক্ত ও বিব্রত শাকিবের পরিবার। শাকিবকে নিয়ে নানা সময় অপু-বুবলীর নানা ধরনের আলোচনা-সমালোচনা আর শুনতে চান না তারা। বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা, কথাবার্তা সমাজ, আত্মীয়স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন তারা। তাই শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, ভগ্নিপতি মিলে ধার্মিক পাত্রী দেখা শুরু করেছেন।

আরো পড়ুন: ফুলকির আয়োজনে 'আমাদের শিশুরা' নাটকের প্রদর্শনী

এদিকে সূত্র জানিয়েছে, বুবলীর ওপর বেশি বিরক্ত কিং খানের পরিবার। এমনকি এই নায়িকাকে শাকিবের অফিস কিংবা বাসায় যেতেও করা হয়েছে নিষেধ। 

সূত্রটির ভাষ্যমতে, এক সংগীতশিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলীর সম্পর্ক নিয়ে গুজব রটে। এরপর থেকে বুবলীর সঙ্গে কোনো কথাই বলেন না শাকিব। বুবলীর সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার।

সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে। পারিবারিক ওই সূত্র আরও জানায়, শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধু আব্রামের মা হিসেবে শাকিব তার যথাযথ সম্মান করেন। তাই সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে শাকিব।

এসি/

শাকিব পরিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250