বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন নিয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে তিনি বারবার কেন্দ্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তারা কথা বলেননি। যে অর্থ দরকার ছিল, তা-ও রাজ্যকে দেওয়া হয়নি।

সোমবার (২৯শে জুলাই) রাজ্যের বিধানসভায় মমতা এসব কথা বলেন। তিনি বলেন, পানি বণ্টন চুক্তি করতে গেলে কেন্দ্রকে পশ্চিমবঙ্গের সঙ্গে কথা বলতে হবে।

তিস্তার পানি বণ্টন চুক্তি ও ফারাক্কা বাঁধ চুক্তির পুনর্নবায়ন নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংসদে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে উঠে এসেছে বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন চুক্তি স্বাক্ষর ও চুক্তি পুনর্নবায়ন করা হচ্ছে। আমিও বাংলাদেশকে দিয়েছি, কিন্তু আমি বাংলার স্বার্থে সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ফারাক্কা চুক্তি আবার পুনর্নবায়ন করেছে। তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এই সংক্রান্ত বিষয়ে অনলাইনে সতর্কবার্তা দেওয়া যায়। কিছুই করা হয়নি। ২০২৬ সালে ফরাক্কা চুক্তি পুনর্নবায়ন হবে। ২০২৪ সালেই ঠিক করে দেওয়া হচ্ছে কমিটি। যে কমিটি পাঠানো হচ্ছে, তাতে কেন্দ্রের ৯ জন এবং রাজ্যের একজন প্রতিনিধি রাখা হচ্ছে।

আরও পড়ুন: আবারও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত নিকোলাস মাদুরো

তিস্তা প্রসঙ্গে মমতা বলেন, সিকিম ১৪টি হাইড্রোপাওয়ার করে তিস্তার পানি অনেকটাই নিয়ে নিয়েছে। প্রতি বছর দার্জিলিং, কালিম্পং জলে ভেসে যায়। তিস্তা বন্ধ করে দিলে তো উত্তরবঙ্গ পানীয় জল, সেচের জল পাবে না।

মমতা বলেন, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশে বন্যা হলে মালদহে ভাঙন হচ্ছে। ২০০৫ সাল থেকে ৩ হাজার ৩৭৩ হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে। রতুয়া, কালিয়াচকে ভাঙন বাড়ছে। ১৯৯৬ সালে এই চুক্তি করার সময় জ্যোতি বসুর সঙ্গে আলোচনা করেছিল কেন্দ্র সরকার। পরে তাকে বাংলাদেশ সংবর্ধনাও দেয়। কিন্তু এবার বাংলাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজের পাড় রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে পালন করুক কেন্দ্র। রাজ্যের সঙ্গে আলোচনা করুক।

এসি/ আই.কে.জে/

বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250