রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার

বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

আজ শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৭.১১ ডলারে। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে তেলের দাম। পুরো সপ্তাহজুড়েই ওঠানামার পর আজ শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন,  ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখবেন। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৭.১১ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৬৫ ডলারে নেমে আসে।

এর ফলে আগের সেশনে দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তা অনেকটাই কমে গেছে।

জে.এস/

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250