বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

দেশে ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করবে সৌদি আরব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ বলেছেন, সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ৮ টি আইকনিক মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। যেখানে থেকে শিক্ষা, প্রশিক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে।

বুধবার (৩১শে জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেন। এসময় স্পিকার ড. আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, নারীর ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে ড. শিরীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এর ধারাবাহিকতায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের কার্যক্রম চলমান রয়েছে। মৈত্রী গ্রুপ উভয় দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবে। সৌদি আরব- বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। সৌদি আরবের শূরা কাউন্সিলের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকায় বিশ্বে প্রশংসিত হচ্ছে। এ শূরা কাউন্সিলের কার্যকর ভূমিকার ফলে মুসলিম ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হচ্ছে। 

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নের বিস্ময়। সৌদি আরবের সাথে বাংলাদেশ বিভিন্ন বিষয়ে ১৫টি চুক্তি রয়েছে। সৌদি আরবের কমার্স মিনিস্টার এবং ইনভেস্ট মিনিস্টার অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। এতে রেড সি গেটওয়ে টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। যা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এসময় বাংলাদেশে স্থাপিত মডেল মসজিদসমূহ ইসলামিক সেন্টারের মতো ভূমিকা রাখছে বলে জানান। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য খাত এবং ১০০ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সৌদি

প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে স্পিকার ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শূরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের প্রশংসা করে বলেন, সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ৮ টি আইকনিক মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছে।  এ তথ্য জানিয়ে বলেন, যেখানে থেকে শিক্ষা, প্রশিক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। তিনি বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যগণকে সৌদিতে সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি বাংলাদেশে আরবি ভাষা ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করার আগ্রহ প্রকাশ করেন।

এ বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এসকে/ 

সৌদি আরব স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250