রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

মুখ থুবড়ে পড়ল রানির সিনেমা, চাপে সানি দেওলও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে যেখানে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ছিল ভারতের প্রেক্ষাগৃহ, সেখানেই হঠাৎ করে নেমে এসেছে অস্বস্তিকর নীরবতা। বক্স অফিসে বড় ধাক্কার মুখে পড়েছে একাধিক প্রতীক্ষিত ছবি। সানি দেওলের ‘বর্ডার ২’ ও রানি মুখার্জির ‘মর্দানি ৩’—দুটো ছবিরই ব্যবসায়িক গ্রাফ এখন নিম্নমুখী। সূত্র: হিন্দুস্তান টাইমস।

মুক্তির প্রথম ১০ দিনে দুর্দান্ত ব্যবসা করে ব্লকবাস্টারের পথে এগোচ্ছিল ‘বর্ডার ২’। কিন্তু দ্বিতীয় সোমবারেই বড়সড় ধাক্কা খেয়েছে ছবিটি। মুক্তির ১১তম দিনে কালেকশন কমেছে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ। যেখানে ১০ম দিনে ছবিটি ২০ কোটির বেশি আয় করেছিল, সেখানে ১১তম দিনে সেই অঙ্ক নেমে এসেছে এক অঙ্কে। গত সোমবার (২রা ফেব্রুয়ারি) ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৩.৮৮ কোটি রুপি।

সব মিলিয়ে ১১ দিনে দেশের বক্স অফিসে ‘বর্ডার ২’-এর মোট আয় প্রায় ২৮০ কোটি রুপি।

ট্রেড মহলের একাংশের মতে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর দুরন্ত দাপটেই কিছুটা ক্লান্ত ‘বর্ডার ২’। দীর্ঘ রানটাইমও দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারছে না।

অন্যদিকে, রানি মুখার্জির ‘মর্দানি ৩’-এর অবস্থা আরও উদ্বেগজনক। মুক্তির চতুর্থ দিনেই ছবিটির আয় নেমে এসেছে মাত্র ২ কোটির একটু বেশি। চার দিনে মোট কালেকশন ১৫ কোটি টাকাও ছুঁতে পারেনি, যা জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিঃসন্দেহে হতাশাজনক।

বিশেষজ্ঞদের মতে, দর্শকরা আর শিবানী শিবাজি রাও-এর পুরনো ফর্মুলায় আগ্রহী নন। তার উপর দুর্বল চিত্রনাট্য ছবিটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে, সানি দেওল অন্তত তার ছবিকে ‘সুপারহিট’ তকমা দিতে পারলেও রানি মুখার্জির ক্ষেত্রে পরিস্থিতি বেশ কঠিন।

আগামী সপ্তাহান্তের আগে যদি এই দুই ছবি ঘুরে দাঁড়াতে না পারে, তবে প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250