রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

বিগত বছরের তুলনায় এবারের ঈদ একটু বেশিই বর্ণাঢ্য: রিজিয়া পারভীন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, ইয়াহ্, ইয়াহ্/ এই জগতে পরান বন্ধু প্রিয় তোমার মুখটারে, ইয়াহ্, ইয়াহ্ —১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমায় জনপ্রিয় এ গানে নায়ক ওমর সানীর সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন নবাগত নায়িকা পপি। আর সেই গানের কণ্ঠশিল্পী ছিলেন প্রয়াত এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। গানটির কথা ও সুর করেছিলেন মিল্টন খন্দকার।

সেই সময় এ গান গেয়ে ভীষণ জনপ্রিয় হন সংগীতশিল্পী রিজিয়া পারভীন। বিশেষ করে সিনেমার গানে তিনি ছিলেন এক  অনবদ্য প্লেব্যাক শিল্পী। তার কণ্ঠে অনেকগুলো সিনেমার গান জনপ্রিয় হয়। এখনো তিনি গানে নিয়মিত আছেন। কখনো দেশে, কখনো দেশের বাইরে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন এ সংগীতশিল্পী। 

এ মুহূর্তে রিজিয়া পারভীন দেশে আছেন। তবে আগামী ৪ঠা মে যুক্তরাষ্ট্রে যাবেন স্টেজ শোতে পারফর্ম করতে। এবারের ঈদের সময়টা তার জন্য বেশ বর্ণাঢ্য বলেই জানিয়েছেন এ গায়িকা।

এবারের ঈদ উৎসব উপলক্ষ্যে তাকে একাধিক টিভি চ্যানেল গাইতে দেখা যাবে। এরই মধ্যে তিনি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ সংগীতানুষ্ঠানে পাঁচটি গান গেয়েছেন। এগুলো হলো— ‘সবার জীবনে প্রেম আসে’, ‘আশা আমার ভালোবাসা’, ‘তুমি আমার চাঁদ’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘তুমি আমার জীবন’।

প্রয়াত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’-এ তিনি গেয়েছেন ‘আয়রে মেঘ আয়রে’ গানটি। 

বিটিভির আরও দুটি ভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটিতে ইথুন বাবুর কথা ও সুরে গান  গাইবেন, যার শুটিং হবে আগামীকাল রোববার (১৫ই মার্চ) বাংলাদেশ টেলিভিশনে। এ ছাড়া আগামী ১৭ই মার্চ ‘অভিনন্দন’ ম্যাগাজিন অনুষ্ঠানে দেলোয়ার আরজুদা শরফের লেখা ও সুরে গান গাইবেন রিজিয়া পারভীন ও পলাশ।

আর ঈদের দিন সকালে বৈশাখী টিভিতে বিশেষ সংগীতানুষ্ঠানে রিজিয়া পারভীনকে তার ও শ্রোতা দর্শকদের ভালোলাগার সাতটি গান গাইবেন। 

এবারের ঈদের ব্যস্ততা নিয়ে রিজিয়া পারভীন বলেন, ‘এবারের ঈদটা বিগত অন্যান্য বছরের তুলনায় একটু বেশিই বর্ণাঢ্য আমার জন্য। এই সময়ে এসেও শ্রোতা-দর্শকদের আমার গানের প্রতি যে ভালোলাগা, তা সত্যিই আমাকে ভীষণভাবে পুলকিত করে।’

এদিকে বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রতিও আগ্রহী এ সংগীতশিল্পী। তিনি বলেন, যদি দল মনে করেন আমি যোগ্য, বিগত দিনে দলের জন্য আমার বিশেষ অবদান আছে, তাহলে সংরক্ষিত নারী আসনের জন্য আমার বিষয়টি বিবেচনা করবেন।

জে.এস/

রিজিয়া পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250