ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের ৬১ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ-সংক্রান্ত তিনটি আলাদা বদলির অফিস আদেশ জারি করা হয়েছে।
একটি আদেশ থেকে জানা গেছে, বদলি ও পদায়নের মধ্যে জেলা, সিনিয়র জেলা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সমপদের ৪৯ জন কর্মকর্তা রয়েছেন।
অপর দুটি আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে ১২ জনকে বদলি করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের মোট ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হলো।
আদেশ তিনটিতে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ১৮ই সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১৮ই সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হবে বলে ধরা হবে।
খবরটি শেয়ার করুন