শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘আমি কাঁদলেও লোকে হাসে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের সুপারস্টার সামলান খান। গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক সালমান। গত কয়েক দিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা।

গত ২৫ বছরে তিনি একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন। এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন।

তিনি বলেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা।

অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী।

‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য বা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্ট, আজও দর্শকদের চোখে জল আনে। অথচ সালমান বলছেন, তিনি নাকি কাঁদতেও পারেন না।

কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।

তবে অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক। তাদের দাবি, সালমানের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়, তাদেরও চোখ ভেজায়। 

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250