শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

উগ্র ইসলামপন্থীদের জন্য আমাজন জঙ্গলে হবে কারাগার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মাদক পাচারকারী ও উগ্র ইসলামপন্থীদের জন্য ফরাসি গায়ানায় একটি নতুন উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট কারাগার নির্মাণের ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন সম্প্রতি অঞ্চলটিতে সফরকালে এ পরিকল্পনার কথা জানান।

ফরাসি পত্রিকা ‘লে জার্নাল দু দিওঁশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দারমানিন জানান, কারাগারটি মাদক সরবরাহ চেইনের ‘সব স্তরের’ সংগঠিত অপরাধ মোকাবিলার লক্ষ্যেই নির্মাণ হবে।

প্রায় ৪০০ মিলিয়ন ইউরো ব্যয়ে নির্মাণাধীন এ কারাগার ২০২৮ সালের মধ্যে চালু হতে পারে। এটি গহিন আমাজন বনের মাঝে, ফরাসি গায়ানার উত্তর-পশ্চিমাঞ্চলের সাঁ-লোরা-দ্যু-মারনি এলাকায় গড়ে তোলা হবে।

উচ্চ-নিরাপত্তার এ কারাগারে প্রায় ৫০০ বন্দী রাখা যাবে। তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য আলাদা একটি বিশেষ সুরক্ষিত অংশ থাকবে।

দারমানিন জানান, কারাগারে থাকবে ‘অত্যন্ত কঠোর শাসনব্যবস্থা’ যাতে বিপজ্জনক মাদক পাচারকারী ও উগ্রপন্থীদের কার্যত অক্ষম করে রাখা যায়। মূল ভূখণ্ড ফ্রান্সে মাদক নেটওয়ার্কের মূল হোতাদের বিচ্ছিন্ন করাও এ প্রকল্পের একটি উদ্দেশ্য।

দারমানিনের মতে, ফরাসি গায়ানা থেকে মূল ভূখণ্ডের দূরত্বের কারণে বন্দীরা তাদের অপরাধ নেটওয়ার্কের সঙ্গে আর যোগাযোগ রাখতে পারবে না।

বিশ্বস্ত সূত্র বলছে, নতুন কারাগারটি ব্রাজিল ও সুরিনামের সীমান্তবর্তী একটি কৌশলগত প্রবেশপথে নির্মিত হবে, যেখান দিয়ে মাদকচক্রের লোকজন প্রায় সময়ই চলাচল করে।

আজ সোমবার (১৯শে মে) এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ফ্রান্সজুড়ে বিভিন্ন কারাগারে অপরাধচক্রের সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। কারারক্ষী ও প্রতিষ্ঠানগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তুলোনের লা ফারলেদ কারাগারে বন্দুক হামলার ঘটনাও ঘটেছে। কিছু হামলাকারী নিজেদের বন্দীদের অধিকার রক্ষাকারী বলে প্রচার করেছে।

এ পরিস্থিতিতে ফ্রান্সের সরকার নতুন আইন প্রণয়ন করেছে। এ আইনে অপরাধচক্র মোকাবিলায় বিশেষ তদন্ত বিভাগ গঠন, গোয়েন্দা তদন্তে অতিরিক্ত ক্ষমতা প্রদান এবং তথ্যদাতাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

এইচ.এস/

কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250