শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

আবারও ঢাকায় আসছেন অরিজিৎ সিং

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ঢাকায় এসেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। এরপর ঢাকায় আসার কথা রয়েছে দেশটির আরো কয়েকজন তারকার। 

এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিংও ঢাকায় আসছেন। ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি প্রতিষ্ঠান তাকে নিয়ে কনসার্টের কথা জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো জানিয়েছে, ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি নিয়ে কাজ করছে তারা। তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়নি।

তিনি গণমাধ্যমে বললেন, ‘অরিজিৎ সিংয়ের সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই। আগামী বছরের শেষভাগে হতে পারে।’

এর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন অরিজিৎ সিং। আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে গান করেছিলেন তিনি।

জে.এস/

অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250