সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

চোটে ছিটকে পড়লেন সৌম্য, পাকিস্তান সফরের দলে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

চোটের কারণে পাকিস্তান সফরের বাংলাদেশ টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার (ডানে)। তার বদলে দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার আগে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় মন খারাপের কথা বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে মাঠে নামার আগেই মন ভালো হওয়ার মতো খবর পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন  সৌম্য সরকার। তার বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।

এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তার। এবার তার পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাকে পাওয়া যাবে না।’

একজন ওপেনারের বদলি হিসেবে অলরাউন্ডার কেন নেওয়া হয়েছে, তার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, বর্তমানে স্কোয়াডে থাকা ওপেনারদের নিয়ে খুশি তারা, বিকল্প হিসেবে আছেন নাজমুল হোসেনও। সঙ্গে মিরাজ সাদা বলের অনুশীলনে ও পাকিস্তানেই আছেন, তা–ও সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাদের।

এইচ.এস/

টি-২০ সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250