রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৬ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধন করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। 

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যের সময় তিনি গতকাল এ কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মঙ্গলবার প্রবাসীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করব। এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধার জন্য গ্লোবাল সময়ের সঙ্গে সমন্বয় রেখে এদিন সন্ধ্যায় এ অ্যাপ উদ্বোধন করব। 

তিনি আরো বলেন, প্রবাসী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন, তাহলে তা দেশের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান।

জে.এস/

পোস্টাল ভোট বিডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250