শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

৭০ বছর বয়সে অবসরে যাবেন ডেনিশরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডেনমার্কের নাগরিকদের অবসরের বয়সসীমা ৭০ বছরে উন্নীত করছে দেশটির সরকার। এ লক্ষ্যে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাবও পাশ হয়েছে। এখনো এটি কার্যকর হয়নি। এটি কার্যকর হলে, এ বয়স হবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবসরের সর্বোচ্চ বয়সসীমা।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ডেনমার্ক ২০৪০ সালের মধ্যে নাগরিকদের অবসরে যাওয়ার বয়স ৭০ বছরে উন্নীত করবে। দেশটির পার্লামেন্টে বিতর্কিত এক ভোটের পর এটি ইউরোপের সর্বোচ্চ অবসরের বয়স হতে চলেছে। দেশের আইনসভায় এ অবসরের বয়স বৃদ্ধির প্রস্তাবটি ৮১-২১ ভোটে অনুমোদিত হয়েছে।

ডেনমার্কে ২০০৬ সাল থেকে অবসরের বয়স প্রত্যাশিত আয়ুর সঙ্গে যুক্ত। বর্তমানে দেশটির নাগরিকদের প্রত্যাশিত আয়ু ৮১ দশমিক ৭ বছর। সরকার প্রতি পাঁচ বছর অন্তর এ সীমা বাড়িয়ে আসছে। 

ড্যানিশ নিয়ম অনুযায়ী, অবসরের বয়স ২০৩০ সালে ৬৭ থেকে বেড়ে ৬৮ হবে। এরপর ২০৩৫ সালে ৬৯ এবং অবশেষে ২০৪০ সালে ৭০-এ পৌঁছাবে। এ ৭০ বছর অবসরের বয়স শুধু ৩১ ডিসেম্বর, ১৯৭০ সালের পরে জন্মগ্রহণকারী ড্যানিশ নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

এইচ.এস/

ডেনমার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250