সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে

ভেনেজুয়েলা ইস্যুতে হেগসেথের চাপেই কি পদত্যাগ করছেন লাতিন অঞ্চলের শীর্ষ মার্কিন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দায়িত্বে থাকা নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালভিন হোলসি স্থানীয় সময় শুক্রবার (১২ই ডিসেম্বর) সকালে পদত্যাগ করতে যাচ্ছেন। নির্ধারিত মেয়াদের দুই বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। খবর রয়টার্সের।

এমন একসময়ে হোলসির পদত্যাগের ঘোষণা এল, যখন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেকার দেশ ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত বুধবার ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকার জব্দের পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির একাধিক নৌযানে ২০টি বেশি হামলা চালিয়েছেন মার্কিন সেনারা।

তিনজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চাপের কারণে অ্যাডমিরাল অ্যালভিন হোলসি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

দুই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম ও পরিকল্পনায় শক্তি প্রদর্শন করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই সময়ে দক্ষিণ কমান্ডের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন হেগসেথ।

এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রায় দুই সপ্তাহ আগে হোলসিকে বরখাস্ত করা নিয়ে আলোচনা শুরু করেন হেগসেথ।

কেন আগাম অবসরের ঘোষণা দিলেন, তার কোনো ব্যাখ্যা দেননি হোলসি। কিছু কর্মকর্তা মনে করেন, ক্যারিবীয় অঞ্চলের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলার বিরোধিতা করেছিলেন তিনি।

কিন্তু গত মঙ্গলবার কিছু জ্যেষ্ঠ আইনপ্রণেতার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে হোলসি জোর দিয়ে বলেছেন, তার সিদ্ধান্তের সঙ্গে কমান্ডের কার্যক্রমের সম্পর্ক নেই। সংবাদমাধ্যম পলিটিকোতে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইক রজার্স এ মন্তব্য করেছেন।

জে.এস/

পিট হেগসেথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250