সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোট হতে পারে ১২ই ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে ১২ই ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। 

দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দুটি নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার।

এদিকে এর আগের আনুষ্ঠানিকতা হিসেবে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বুধবার রাতে বলেন, সিইসির ভাষণ রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৬টায় ওই ভাষণ সম্প্রচার করা হবে। এর মধ্য দিয়েই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর আচরণবিধিসহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে ইসি। দেশের মানুষ ভালো পরিবেশ দেখতে পাবে বলে আশা করছি।

এ নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বুধবার রাত ৮টা পর্যন্ত দুই লাখ ৯৭ হাজারের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।

ইসি সূত্রে আরও জানা গেছে, এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ‘প্রতীকী’ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি সব আসনে আগের মতোই জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে কমিশন।

আজ তফসিল ঘোষণার পরই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এদিনই কয়েকটি পরিপত্র জারি করবে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250