রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

পূজা উপলক্ষে শোভনের নতুন গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

(বাঁ থেকে) জুলফিকার রাসেল, শোভন গাঙ্গুলি ও টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো শোভন গাঙ্গুলির গাওয়া নতুন গান ‘একই ভুল হবে না আর’। গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন ভারতের টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ভিডিও বানিয়েছেন নীলাদ্রি। মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ।

১৬ই সেপ্টেম্বর জুটি মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। মুক্তি পেয়েছে জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলসহ বিশ্বের বিভিন্ন অডিও স্ট্রিমিং সাইটে।

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, ‘গীতিকবি জুলফিকার রাসেল আমার অনেক দিনের বন্ধু। তার কথায় গান সুর করে আনন্দ পাই। আমরা একসঙ্গে অনেক গান করেছি। আরও গান জমা আছে। একই ভুল হবে না আর গানটি আমাদের পক্ষ থেকে শ্রোতাদের পূজার উপহার।'

গীতিকার জুলফিকার রাসেল বলেন, ‘অনেক দিন পর আমার লেখা নতুন গান রিলিজ হলো। পুরো কৃতিত্ব বন্ধু টুনাইর। শোভন চমৎকার গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলে আমাদের কাজটি পূর্ণতা পাবে।’

কণ্ঠশিল্পী শোভন গানটি প্রসঙ্গে বলেন, ‘টুনাই দেবাশীষ গাঙ্গুলি ও জুলফিকার রাসেল আমার খুব পছন্দের দুজন মানুষ। তাদের কথা ও সুরে গানটি করতে পেরে ভালো লেগেছে। বিশ্বাস আছে, শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’

জে.এস/

সংগীত শোভন গাঙ্গুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250