শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রধানমন্ত্রীকে সরাতে চায় হাইতির অন্তর্বর্তী সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

হাইতির ট্রানজিশনাল প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের (টিপিসি) সদস্যরা প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-এইমকে অপসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কতা সরাসরি উপেক্ষা করলেন। খবর আল জাজিরার।

গতকাল শুক্রবারের (২৩শে জানুয়ারি) এই ঘোষণার ফলে সংকটাপন্ন ক্যারিবীয় দেশটির নেতৃত্ব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান বিরোধ আরও গভীর হলো। ক্রমবর্ধমান গ্যাং সহিংসতা এবং অস্থিরতার কারণে হাইতিতে বারবার নির্বাচন বিলম্বিত হচ্ছে।

কাউন্সিল সদস্য লেসলি ভলতেয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ২০২৪ সালের নভেম্বরে দিদিয়ের ফিলস-এইমকে নিয়োগ দিয়েছিলাম। আমরা তার সঙ্গে এক বছর কাজ করেছি এবং এখন আমাদেরই দায়িত্ব নতুন ডিক্রি জারির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার এবং নতুন প্রেসিডেন্সি গঠন করা।’

কাউন্সিলের কয়েকজন সদস্য জানিয়েছেন, ৯ সদস্যের এই প্যানেলের মধ্যে ৫ জনই ৩০ দিনের মধ্যে ফিলস-এইমকে অপসারণ এবং তার স্থলাভিষিক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। তবে গতকাল রাত পর্যন্ত এই ভোটের ফলাফল দেশটির সরকারি গেজেটে প্রকাশ করা হয়নি। আইনিভাবে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার জন্য গেজেটে প্রকাশ হওয়া বাধ্যতামূলক।

২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যাকাণ্ডের পর রাজনৈতিক সংকট নিরসনে ২০২৪ সালে দেশটির সর্বোচ্চ নির্বাহী সংস্থা হিসেবে টিপিসি গঠন করা হয়। তবে দ্রুতই এটি অভ্যন্তরীণ কোন্দল, সদস্যপদ নিয়ে প্রশ্ন এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়ে।

কাউন্সিলটি গঠনের মাত্র ছয় মাস পর তৎকালীন প্রধানমন্ত্রী গ্যারি কোনিলকে সরিয়ে দেয় এবং তার জায়গায় ফিলস-এইমকে স্থলাভিষিক্ত করে।

দেশজুড়ে সাধারণ নির্বাচনের রূপরেখা তৈরির দায়িত্ব থাকলেও কাউন্সিলটি শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত নির্বাচনগুলো স্থগিত করে দেয়। কথা ছিল এই নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।

পরিবর্তে এখন আগস্ট থেকে ধাপে ধাপে ফেডারেল নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে কাউন্সিলের মেয়াদ আগামী ৭ই ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা।

গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, তিনি ফিলস-এইমের সঙ্গে কথা বলেছেন এবং সন্ত্রাসী গ্যাং মোকাবিলা ও দ্বীপরাষ্ট্রটিতে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

রুবিও বলেন, ৭ই ফেব্রুয়ারির মধ্যে টিপিসি অবশ্যই বিলুপ্ত করতে হবে এবং কোনো দুর্নীতিবাজ পক্ষ যেন নিজেদের স্বার্থে হাইতির গণতান্ত্রিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

জে.এস/

আলিক্স দিদিয়ের ফিলস-এইম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250