বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গরম নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।

সোমবার (১৩ই মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, কিছু কিছু জায়গায় তাপদাহ বিস্তার লাভ করতে পারে।

পাবনার ঈশ্বরদী উপজেলায় সোমবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।

আরো পড়ুন: তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারও (১৪ই মে) দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

এদিন সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় পাঁচ ও নোয়াখালী হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এইচআ/  

তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250