মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

১৪ বছর বয়স থেকে মদ্যপানে আসক্তি, খোলামেলা স্বীকারোক্তি অভিনেতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘সিংঘম’ অজয় দেবগন—যাকে পর্দায় দেখা যায় শান্ত, গম্ভীর ও নিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে—সম্প্রতি নিজের জীবনের এক অজানা দিক প্রকাশ করেছেন। অভিনেতা জানিয়েছেন, খুব অল্প বয়সেই তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন এবং একসময় ছিলেন এক ‘হেভি ড্রিঙ্কার’।

অজয় দেবগনের কথায়, তার মদ্যপানের শুরু হয় মাত্র ১৪ বছর বয়সে—বন্ধুদের উৎসাহে প্রথমবার অ্যালকোহল নেওয়ার চেষ্টা করেন তিনি। তখন ভাবেন, এটা কেবল একবারের ব্যাপার, কিন্তু তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

‘শুরুতে কৌতূহলবশত পান করেছিলাম, তারপর এটা অভ্যাস হয়ে গেল। একাধিকবার ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু সহজ ছিল না’, বলেন অজয়।

সেই সময়ই তিনি বুঝতে পারেন, আসক্তি তৈরি করা সহজ, কিন্তু তা থেকে বেরিয়ে আসা কঠিন। ‘একসময় আমি সত্যিই অনেক বেশি খেতাম’, বলেন তিনি।

অজয় দেবগন স্বীকার করেছেন, ‘আমি এটা লুকাই না—আমি অনেক পান করতাম। কিন্তু একসময় মনে হলো, থামতেই হবে।’

নিজেকে নিয়ন্ত্রণে আনতে তিনি যোগ দেন এক ওয়েলনেস স্পা-তে, যেখানে সম্পূর্ণভাবে মদ্যপান বন্ধ করেন। তার ভাষায়, সেই সিদ্ধান্তই তার জীবন বদলে দেয়। এখন তিনি মদ্যপানকে আর আসক্তি নয়, নিজেকে বদলে ফেলেছেন।

অজয়ের বিশ্বাস, ‘এটা একটা বদভ্যাস, কৈশোরে বন্ধুদের পাল্লায় পরে শুরু হয়। তবে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলে সহজেই করা যায়। এ জন্য সঙ্গীর সমর্থন জরুরি তবে সবচেয়ে জরুরি নিজের ইচ্ছা।’

জে.এস/

অজয় দেবগন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250