সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন দেশব্যাপী সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা ও শিক্ষায় দীর্ঘমেয়াদী অবদান রেখে চলেছে। এই বছর প্রতিষ্ঠানটির এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় দেশের ২৩৪ জন আর্থিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।

শনিবার (৩১শে আগস্ট) ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের উপদেষ্টা পরিষদের সদস‌্য রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী প্রমুখ।

আরো পড়ুন : আগস্টে রেমিট্যান্স এলো ২২২ কোটি ডলার

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ উদ্যোগ এডুকেশন সাপোর্ট প্রোগ্রামটি শুরু হয় ২০০৭ সালে। শুরুর পর থেকে দেশের ৬৪ জেলা থেকে মেধাবী কিন্তু আর্থিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতে বৃত্তি দিয়ে আসছে। এই প্রোগ্রামের আওতায় মোট ৪,২৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। চলতি বছর ২৩৪ শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হলো।  

শিক্ষাবৃত্তির পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এ পর্যন্ত প্রাইম ব্যাংক গ্রামার স্কুল, প্রাইম ব্যাংক আই হসপিটাল এবং প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ফাউন্ডেশনের আওতায় একটি আন্তর্জাতিক মানের স্কুল ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন আছে।

এস/ আই.কে.জে/


প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250