বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

‘গুলবাহার’-এর পর ঈশানের নতুন গান ‘যাব যাব মন’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ঈশান মজুমদার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’ দিয়ে পরিচিতি পান। গত বছর প্রশংসিত হয় তাঁর গাওয়া ‘গুলবাহার’। প্রকাশের পর প্রথম দিকে তেমন সাড়া ফেলেনি গানটি। কিন্তু দুই মাস পর অন্তর্জালে ঝড় তোলে। ফেসবুক, টিকটকে ভিডিও প্রচার হয়, মজার মজার মিমও তৈরি হয় গানটি দিয়ে। গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। গুলবাহার মুক্তির প্রায় ৯ মাস পর নতুন গান নিয়ে আসছেন ঈশান মজুমদার। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার ‘যাব যাব মন’ শিরোনামের গানের ভিডিওর টিজার।

যাব যাব মন গানের কথা লিখেছেন যশ নমুদার। সুর ও সংগীতায়োজন করেছেন ঈশান মজুমদার ও দীপ্র আহমেদ। গানের ভিডিওতে একটি গল্প রাখা হয়েছে। তবে কী সেই গল্প, সেটা দর্শকদের জন্য চমক হিসেবেই রখাতে চান ঈশান। মিউজিক ভিডিওর স্টোরি ও নির্দেশনাও দিয়েছেন তিনি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন অর্পন পাল ও রিয়াদ মনোয়ার। মডেল হয়েছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন।

নতুন এই গান নিয়ে ঈশান মজুমদার বলেন, ‘যাব যাব মন একেবারেই স্বাধীন একটি কাজ। আমার কাছের বন্ধু-বান্ধব ও ভাই-ব্রাদারদের নিয়ে করা। এ ধরনের কাজের ক্ষেত্রে অনেক স্বাধীনতা থাকে, আবার সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করাও যায় না। এই গানে যারা যুক্ত ছিলেন, তারা গুণী মানুষ এবং কিছুটা অন্তর্মুখী। কাজটি করে অনেক আনন্দ যেমন পেয়েছি, তেমনিভাবে নতুন অনেক কিছু শিখেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ঈশান মজুমদার জানান, যাব যাব মন গানের ভিডিওর পোস্ট-প্রোডাকশনের শেষ দিকের কাজ চলছে এখন। এই সপ্তাহের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। এরপরেই জানাবেন গানটির মুক্তির তারিখ। গানটি প্রকাশ পাবে ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া, আরও কয়েকটি গান রেকর্ড করেছেন ঈশান। ওই গানগুলোর ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।

জে.এস/

সংগীতশিল্পী ঈশান মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250