শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার কোরবানি হয়েছে ৯১ লাখ পশু, অবিক্রীত ৩৩ লাখ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। আর কোরবানিযোগ্য ৩৩ লাখ পশু বিক্রি হয়নি। কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার (১০ই জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এবার ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি গরু-মহিষ; ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ছাগল-ভেড়া এবং অন্যান্য পশু ৯৬০টি।

অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের কোরবানির পশুর হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ছোট, মাঝারি ও বড় আকারের তিনটি গ্রাম থেকে কমপক্ষে ১ শতাংশ নমুনা সংগ্রহ করে এ হিসাব করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু বিক্রি হয়নি। কারণ, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। অবিক্রীত এসব পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।

এইচ.এস/

কোরবানির পশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250