শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

ফুলকপি নাকি বাঁধাকপি, কোনটি শীতে বেশি উপকারী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি অন্যতম। তবে এই দুটো সবজির মধ্যে কোনটিতে বেশি পুষ্টি, এ নিয়ে অনেকের মধ্যে জোর বিতর্ক আছে। এক্ষেত্রে একদলের কথায় বাঁধাকপি হলো পুষ্টিগুণে শ্রেষ্ঠ। ওদিকে অপরদল আবার এই যুক্তি মানতে নারাজ। তারা বাঁধাকপির থেকে ফুলকপিকেই স্বাস্থ্যগুণে অনেকটা এগিয়ে রেখেছেন।

এখন প্রশ্ন হলো, ফুলকপি নাকি বাঁধাকপি কোনটি স্বাস্থ্যের জন্য বেশি ভালো? এ বিষয় সম্পর্কে জানিয়েছেন ভারতের বিশিষ্ট পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় দত্ত। তার মতে, ১ কাপ বাঁধাকপি থেকে ২২ ক্যালোরি শক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এতে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা কি না ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে।

আরো পড়ুন : কত বছর পর্যন্ত পুরুষরা বাবা হতে পারেন?

একই সঙ্গে এই সবজি হলো ভিটামিন সি ও অত্যন্ত উপকারী কিছু অ্যান্টি-অক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত বাঁধাকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। অন্যদিকে শরীরকে ডিটক্স বা পরিষ্কার করার কাজে ফুলকপির জুড়ি মেলা ভার। এমনকি দেহে প্রদাহের প্রকোপ কমাতে চাইলেও আপনাকে নিয়মিত এই সবজি খেতে হবে।

এই সবজিতে আছে অত্যন্ত উপকারী ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এমনকি নিয়মিত এই সবজি পাতে রাখলে ওজনও থাকবে বশে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, ফুলকপি ও বাঁধাকপি দুটোই পুষ্টির দিক থেকে সেরা।

বিশেষজ্ঞের মতে, সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে এই দুটি সবজির পদই মাঝে মধ্যে খেতে হবে। তাতেই সুফল মিলবে। তবে অতিরিক্ত খাওয়া যাবে না। পুষ্টিবিদের মতে, দিনে এক কাপের বেশি ফুলকপি বা বাঁধাকপি খাবেন না। তাতে হজমসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


ফুলকপি নাকি বাঁধাকপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250