শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের বার্তা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে চীনের বাণিজ্যসহ সামগ্রিক সম্পর্কের উন্নয়ন হয়েছে বলে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর এনডিটিভির।

ওয়াং ই বলেছেন, গত বছর রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকে ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি হয়েছে। ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এই দুই দেশকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ওয়াং। আমেরিকার নাম মুখে না আনলেও পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকেই বার্তা দিয়েছেন তিনি। 

ওয়াং জানিয়েছেন, ক্ষমতার রাজনীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে চীন ও ভারতকে। চীনের রাজধানী বেইজিংয়ে বার্ষিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ভারত ও চীনের শক্তির কথা বলতে গিয়ে ‘হাতি’ ও ‘ড্রাগন’-এর উপমা ব্যবহার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তার কথায়, ‘ড্রাগন ও হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে। তাতে দুই দেশেরই লাভ, যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সারা বিশ্বের জন্যই তা লাভজনক।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই চীনকে কঠোর বার্তা দিয়েছেন। চীনের পণ্যে প্রথমে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন তিনি। এরপর তা দ্বিগুণ করে দেন। বর্তমানে চীনের পণ্যে আমেরিকা ২০ শতাংশ বাড়তি শুল্ক নিচ্ছে। ট্রাম্পের এ পদক্ষেপ ভালো চোখে দেখেননি সি চিন পিং। চীনও বসে নেই, তারা কঠোর বার্তা দিয়েছে।

বুধবার (৫ই মার্চ) আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে। তারা বলেছে, ‘আমেরিকা যদি যুদ্ধই চায়, তা শুল্কযুদ্ধ হোক, বাণিজ্যযুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি আছি।’ জবাবে পেন্টাগন জানায়, তারাও তৈরি আছে।

এইচ.এস/



কূটনৈতিক সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250