শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

ফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন সহজে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে স্মার্টফোন না থাকলে অনেক মানুষই চোখে অন্ধকার দেখেন। আজকাল এটি প্রায় সবার জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ দিনের অনেক কাজই এখন নির্ভর করে ফোনের উপর।

অনেক সময় এমন হয় যে ফোন কোথায় রেখেছেন সেটাই ভুলে যান। কিংবা আপনার ফোন সুইচ অফ থাকার সময় হারিয়ে গেলো। অন থাকলে কল করে ফোনের অবস্থান জানা যেত, কিন্তু এখন উপায়? উপায় আছে, ফোন সুইচ অফ থাকলেও লোকেশন ট্র্যাক করে খুঁজে পাবেন সহজেই।

লক হওয়া ডিভাইস খুঁজে বের করবে অ্যান্ড্রয়েড ১৫। একটি নতুন এপিআই থাকবে এই সিস্টেম। যা সুইচ অফ হওয়া স্মার্টফোন খুঁজে বের করে আনবে। মূলত, অ্যান্ড্রয়েড ডিভাইস যখন বন্ধ থাকে তখন ব্লুটুথ কন্ট্রোলারও নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে লোকেশন ট্র্যাক করা অসম্ভব হয়ে ওঠে। তাই ‘পাওয়ার্ড অফ ফাইন্ডিং’ ফিচারের উপর কাজ করছে গুগল।

আরো পড়ুন : স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো দুটি কুমির সুন্দরবনের নদীতে

এই ফিচারের মাধ্যমে ফোনে প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর হবে। এটি ব্লুটুথ কন্ট্রোলারের মেমরিতে সেভ থাকবে। যদি ফোন সুইচ অফও হয়ে যায়, তাহলেও ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমে নিকটবর্তী অ্যান্ড্রয়েড বা ইলেক্ট্রনিক ডিভাইস থেকে সেটির লোকেশন ট্র্যাক করা যাবে।

তবে এটি বাটন টিপলেই যে হয়ে যাবে তেমনটা নয়। এজন্য প্রত্যেক স্মার্টফোনে আলাদা করে একটি ব্লুটুথ কন্ট্রোলার হার্ডওয়্যার চিপ বসাতে হবে। কারণ ফোনের সব পার্টস শাট ডাউন হয়ে গেলেও এই চিপের মাধ্যমে চার্জ থাকবে ব্লুটুথ কন্ট্রোলার এবং ফোনের লোকেশন দিতে থাকবে।

তবে আপাতত অ্যান্ড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনগুলোতে এই দরকারি ফিচারটি পাওয়া যাবে। তবে প্রাথমিক পর্যায়ে অ্যান্ড্রয়েড ১৫ গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোনেই পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে অন্যান্য স্মার্টফোনে হবে রোল আউট হবে এই অপারেটিং সিস্টেম। ধীরে ধীরে হয়তো পরবর্তি স্মার্টফোনগুলোতে এই ফিচারের জন্য চিপ বসাবে সংস্থাগুলো।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

এস/ আই. কে. জে/ 


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250