বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২০শে মে) এ আদেশ দেন।বুধবার (১৫ই মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি করেন তিনি। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আরো পড়ুন: বায়োপিকে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা যাবে কাটাপ্পাকে

সেদিন রিটকারীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, “নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।।’

গত ১৯শে এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু, যেখানে ২৬৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পান ১৭০ ভোট।

২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার নিপুণ পান ২০৯ ভোট।

এসি/ আই.কে.জে/


সম্পাদক ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250