বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বিএফআইডিসির অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জবরদখলকৃত ১৫৫.০৯ একর জমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১.৫০ একর, দাঁতমারা রাবার বাগানের ০.১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে। এছাড়াও, সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩.৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে। এর আগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮.৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ  গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ সকল জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। এ ধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

ওআ/কেবি

বিএফআইডিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250